top of page

সরোজ দত্ত নামের বানান

  • Writer: প্রতিরোধের ভাষা
    প্রতিরোধের ভাষা
  • Oct 2, 2021
  • 1 min read


বেয়াড়া ছাত্র লিখেছে তোমার নাম কাঠের বেঞ্চে ব্লেড দিয়ে কুরে কুরে, কিশোরপাঠ্য এদেশের ইতিহাস নিজেকে লুকোয় প্রথার মলাটে মুড়ে।


তোমার নামের বানানে টালমাটাল পোশাকি মিথ্যে, নিরাপদ ছেলেবেলা, বিপ্লবভীরু সেমিনারে চমকায় বিপ্লব নিয়ে ফেনায়িত ছেলেখেলা।


আর দু'ঘন্টা, শিরদাঁড়া টানটান বধ্যভূমিতে হেঁটে যাবে খোলা চোখে, হৃস্ব শরীর বিদ্রুপে, ফুৎকারে খর্ব করবে ঘাতকের দৈর্ঘকে।


অবধ্য তুমি, এ'রাতেও খুঁজেছিলে অমাবস্যার অবাধ্য সমাধান, তোমার কবিতা বলে নি তোমার কথা

আজ দ্রোহকাল লিখছে সেই বানান।

Comments


bottom of page